২৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

কোম্পানীগঞ্জে বেলার বৃক্ষরোপণ কর্মসূচিতে ৩০০ চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে '১০০০ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬'-এর আওতায় ৩০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ইমরান আহমদ কারিগরি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুইডেন সরকারের সহায়তায় পরিচালিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান আহমদ, বেলা সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার, বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে, ইমরান আহমদ কারিগরি কলেজের সভাপতি রুহুল আমিন।

এসময় অন্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, প্রভাষক শাহিনুর আলম, মো. বশিরুল ইসলাম, হেলাল আহমদ, কয়েছ আহমদ, রুবেল আহমদ, নির্জন আমিন, মো. দুলাল মিয়া, আবিদুর রহমান সাফি ও মো. সুয়েব মিয়া।

কর্মসূচির ব্যাপারে বেলা সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর উদ্দেশ্য হলো যেহেতু গাছপালা প্রকৃতির একটা অংশ। তাই প্রকৃতির সবুজ শ্যামলীমাকে ফিরিয়ে আনার পাশাপাশি  আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, কোম্পানিগঞ্জ, বেলা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ