২৫ জুন ২০২৬

দৈনন্দিন

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের সচেতনতা সভা

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন


সীমান্ত আইন ও অপরাধ দমনে তরুণ প্রজন্মকে সচেতন করতে সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পেরও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। 'সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সচেতনতামূলক সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক। সঞ্চালনায় ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ। সভায় সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধ, চোরাচালান দমন ও সীমান্ত আইন সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে রচনা, কনটেন্ট তৈরি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, বিজিবি, সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ