সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফুল, বাবর ও জিকে গউছ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাস থামিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার রাতে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব সিংগুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী জুনেল আহমদ মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট নগরী থেকে বাড়ি ফিরছিলেন। একটি পারিবারিক অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসে করে কুলাউড়ার উদ্দেশে রওনা দেন।
রাত প্রায় ১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাটি এলাকায় সিলেট-কুলাউড়া সড়কে পৌঁছালে ‘পুলিশ’ লেখা প্রতিফলকযুক্ত বেল্ট পরা তিন ব্যক্তি গাড়িটি থামানোর সংকেত দেন। পরে তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেন।
অভিযোগে বলা হয়, এ সময় আশপাশ থেকে আরও কয়েকজন সেখানে এসে যোগ দেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, হীরা, দুটি আইফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড এবং নগদ অর্থসহ প্রায় ২০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর গাড়িচালক রাগিব জিসান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, লুটের অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ফেঞ্চুগঞ্জ লুট, পুলিশ পরিচয়ে লুট, ফেঞ্চুগঞ্জ ডাকাতি, সিলেট অপরাধ, প্রবাসী পরিবার লুট, সিলেট-কুলাউড়া সড়ক, ফেঞ্চুগঞ্জ থানা