সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক ও বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বণিকের সঞ্চালনায় সভায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট, জেলার উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনসেবার মান উন্নয়ন ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে। জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সুনামগঞ্জ জেলা পরিষদ, বিশেষ বাজেট সভা, উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, জেলা পরিষদ বাজেট ২০২৬-২৭