সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক ও বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আলমখালী এলাকার নইছড়া খাল অবৈধ দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ বেড়েছে। এ অবস্থায় খালটি পুনঃখনন ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৪ জুন) বিকেলে আলমখালী এলাকায় স্থানীয়দের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাটের কারণে নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও স্থানীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষিজমিতে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগও বাড়ছে।
ইউপি সদস্য ওমর গনি বলেন, পুকুর,বসতঘর,রাস্তা ইত্যাদি স্থাপনা করে খালটি পুরো দখল করা হয়েছে যার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গ্রামের ১০-২০ টি বসতঘর শুঁকনো মৌসুমেও পানির নিছে থাকে। দ্রুত খালটি খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ১১ হাজার কিলোমিটার খাল খননের যে ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন, সেই আশার আলো বুকে নিয়ে আমরাও প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি— দ্রুত আমাদের এই গুরুত্বপূর্ণ খালটি খনন ও দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক। এলাকার কৃষি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এর কোনো বিকল্প নেই
মানববন্ধনে আরও বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক, ইউপি সদস্য ওমর গনি, ডা. তাজুল ইসলাম, কবির হোসেন ও ফারুক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মনাফ, ইসমাইল মিয়া, রফিকুল ইসলাম, আহমদ আলী, ইদ্রিছ আলী খান, ওয়েহ সরকার, কুদ্দুছ আলী খান, হোসেন মিয়া, রহমত উল্লাহ খান, আব্দুল সামাদ, ইমান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়ারাবাজার, নইছড়া খাল, জলাবদ্ধতা, খাল পুনঃখনন, মানববন্ধন