২৪ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

বুধবার (২৪ জুন) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হলেও কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

বুধবার (২৪ জুন) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় ৮০ শতাংশে নেমে আসে।

 

গত ২৪ ঘণ্টায় (২৩ জুন সকাল ৬টা থেকে ২৪ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৪৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেটের আবহাওয়া, বৃষ্টি, বজ্রপাত, আবহাওয়া পূর্বাভাস, সিলেট বৃষ্টিপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ