২৪ জুন ২০২৬

রাজনীতি / সরকার

মালয়েশিয়া সফর শেষে চার দিনের জন্য সিলেট আসলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

ছবিঃ আরিফুল হক চৌধুরী

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়া সফর শেষে চার দিনের সরকারি সফরে সিলেটে এসেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান বিতরণ এবং সামাজিক সহায়তামূলক কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার (২৪ জুন) বিকেল চারটায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছান মন্ত্রী। আগমনের পর তিনি বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু করা বিভিন্ন সেবামূলক উদ্যোগ ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সফরসূচি অনুযায়ী, সিলেটে অবস্থানকালে মন্ত্রী প্রশাসনিক, বিচারিক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার সন্ধ্যায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকালে সিলেট আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দেবেন মন্ত্রী। পরে বিকেলে সিলেট সদর উপজেলা এ তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনুদান বিতরণ করবেন।

শুক্রবার মন্ত্রীর কর্মসূচির বড় অংশ অনুষ্ঠিত হবে জৈন্তাপুর উপজেলা ও গোয়াইনঘাট উপজেলা এ। এদিন তিনি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, স্বেচ্ছাধীন তহবিলের অর্থ সহায়তা প্রদান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মোবাইল টয়লেট ও সেলাই মেশিন বিতরণের কর্মসূচি রয়েছে।

একই দিনে জাফলং এলাকায় একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন হস্তান্তর এবং বড়ছড়া এলাকায় একটি এইচবিবি সড়কের উদ্বোধনেরও কথা রয়েছে।

সফরের শেষ দিন শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সিলেট সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আরিফুল হক চৌধুরী। নির্ধারিত কর্মসূচি শেষে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রধানমন্ত্রী, মালয়েশিয়া, আরিফুল হক চৌধুরী,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ