সিলেটে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ১:০৮ অপরাহ্ন
জেলা সদরসহ মৌলভীবাজারের প্রতিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার সব থানায় এ কার্যক্রম পরিচালিত হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়েছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।
অভিযানকালে হেলমেট ও বৈধ রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক অনিয়মের দায়ে কয়েকটি যানবাহন আটক ও জরিমানা করা হয়।
এদিকে জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
মৌলভীবাজার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম জানান, জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে নিয়মিতভাবে এ ধরনের প্রস্তুতিমূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
মৌলভীবাজার, পুলিশ, আইনশৃঙ্খলা