মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, তাহিরপুরে পুলিশ হেফাজতে যুবক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
সিলেট মহানগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিঙ্গাউলী গ্রামের আসাদুল হক একরাম (১৯), সিলেট নগরের ছড়ারপাড় এলাকার তারেক আহমদ তপু (২৮), মাছিমপুর এলাকার জুবেদ আহমদ (৩৫) এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আফসার হোসেন মুন্না (২২)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, গত ১৬ জুন নগরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৬ জুন সকালে সিলেট নগরের নবাব রোড এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। মামলার তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট, সিলেট মহানগর পুলিশ, ঝটিকা মিছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, গ্রেপ্তার, এসএমপি, মামলা, পুলিশ অভিযান