২০ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার এম সালাম, মিফতাহ্ সিদ্দিকীর শুভেচ্ছা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২০ জুন, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম সালাম নিয়োগ পেয়েছেন। এজন্য তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

 

শনিবার (২০ জুন) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ব্যারিস্টার এম সালামের নেতৃত্ব, দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক-সামাজিক অভিজ্ঞতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি আশা প্রকাশ করেন, মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে তাঁর নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন মাত্রা অর্জন করবে।

 

শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী ব্যারিস্টার এম সালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ব্যারিস্টার এম সালাম, রেড ক্রিসেন্ট, মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ