সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় কয়েস লোদীকে শাহ্ খুররাম কলেজে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউকা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় শাহ্ খুররাম ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দিয়েছে কলেজের শিক্ষক-শিক্ষিকারা।
বৃহস্পতিবার (১৮ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নে শাহ্ খুররাম ডিগ্রি কলেজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।
অনুষ্ঠানে অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য্য, অধ্যাপক আব্দুস শহীদ, অধ্যাপক সুবেন্দ্র শেখর পাল, অধ্যাপক মিন্টু চন্দ্র দাস, অধ্যাপক রণদীপ চৌধুরী, অধ্যাপক পানামা বেগম, অধ্যাপক সঞ্জয় কুমার তালুকদার, অধ্যাপক আব্দুল বারী, অধ্যাপক জালাল মিয়া, অধ্যাপক শরীফ উদ্দিন ও অধ্যাপক শফিক মিয়াসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষকরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা, কয়েস লোদী, শাহ খুররাম ডিগ্রি কলেজ