১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেট সীমান্তে ১ কোটি ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৩০ মে, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ন


সিলেটের সীমান্তের শ্রীপুর,তামাবিল,সংগ্রাম,প্রতাপুর,পান্তুমাই এবং সোনারহাট থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা প্রায় ১ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (৩০মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। 

 

তিনি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

বিজিবি জানায়, শুক্রবার (৩০মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তের শ্রীপুর,তামাবিল,সংগ্রাম,প্রতাপুর,পান্তুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় সুপারি,মহিষ,স্কিন সানরাইজ ক্রিম,গুর মাংস,পন্ডস ফেইসওয়াশ,বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল,মদ ও অবৈধ মালামাল পরিবহনে ক্যবহার করা মোটরসাইলকেল আটক করা হয়েছে। 

 

 আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ১০ লাখ ৭ হাজার ৬শত ৯৯টাকা।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আটক, জব্দ, বিজিবি, বিওপি, সিলেট ৪৮ ব্যাটেলিয়ন, সীমান্ত, সিলেট, তামাবিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ