জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ মে, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ন
অবৈধভাবে উত্তোলন করা পাথর এবং সীমান্ত দিয়ে পাচার হওয়া গরুসহ চোরাই পণ্যের পরিবহন ঠেকাতে সিলেট নগরীর প্রবেশপথের দুই মহাসড়কে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে বিমানবন্দর-ভোলাগঞ্জ মহাসড়কের বিমানবন্দর এলাকায় এবং সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাসের মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালানো হয় মালবাসী সকল ট্রাক ও অন্যান্য যানবাহনে।
সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এসকল চেকপোস্টে সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা।
রাতে বিমানবন্দর এলাকায় অভিযান চলাকালে একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে কোন বৈধ কাগজপত্র না থাকায় পাথরসহ ট্রাক জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এ সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান বলেন, ‘চোরাই পথে পাথর, কোরবানীর পশু বা অবৈধ কোন পণ্য যাতে শহরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।’
সিলেটের জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার বলেন, ‘সিলেটের সীমান্তবর্তী উপজেলায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরেও অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। এসকল পাথর যাতে পরিবহন করে নিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে আমরা বিশেষ এই দুটি চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছি।’
সিলেট জেলা প্রশাসন, পাথর চুরি, গরু পাচার, বিশেষ অভিযান, চেকপোস্ট, সীমান্ত চোরাচালান