রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন পরিদর্শনে কান্ট্রি কো-অর্ডিনেটর, দিনব্যাপী নানা আয়োজন
সংবাদ বিজ্ঞপ্তি
অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর হচ্ছেন সেলীনা চৌধুরী
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
সিলেটের রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ক্লাব পরিদর্শন করেছেন কান্ট্রি কো অর্ডিনেটর ইশতিয়াক এ জামান ও রিপসা (RIPSA) টিম। এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) দুপুরে দক্ষিণ সুরমার রাজ প্রাঙ্গণে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ফ্যামিলি ডে, এওয়ার্ড গিভিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরীকে পরবর্তী ‘অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর’ হিসেবে নির্বাচিত হওয়ার সুখবর জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী। ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিজি ডা. ইশতিয়াক এ জামান (পিএইচডি)।
বক্তব্যে ডা. ইশতিয়াক এ জামান বাংলাদেশে রোটারির সেবামূলক কার্যক্রমের বিস্তৃতি তুলে ধরে বিভিন্ন ক্লাবের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের কার্যক্রম ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, সেলীনা আক্তার চৌধুরীর নেতৃত্বে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন অত্যন্ত সফলভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। ক্লাবের এ সাফল্যের পেছনে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরীকে পরবর্তী ‘অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর’ হিসেবে নির্বাচিত হওয়ার সুখবর জানান এবং এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সদস্য রোটারিয়ান পি পি ইমাদ উদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান প্রফেসর মো: জাকির আলী । এর আগে ফুল দিয়ে প্রধান অতিথি ও আগত অতিথিদের স্বাগত জানান ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো অর্ডিনেটর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো অর্ডিনেটর ফাইনান্স মো: কবীর উদ্দিন ও এসিস্টেন্ট কো অর্ডিনেটর মো: আব্দুল বাসিত।
এছাড়া ক্লাবের পাস্ট প্রেসিডেন্টবৃন্দ, সদস্যবৃন্দ, রোটারিয়ান পরিবারের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সেলীনা আক্তার চৌধুরী প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মানিত করার জন্য ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের বিশেষ আয়োজন হিসেবে ২০২৫-২৬ রোটাবর্ষের এওয়ার্ড ও ক্লাব মেম্বারদের পরিবারের সকল সদস্যদের উপহার প্রদান করা হয়। এওয়ার্ড প্রদান কার্যক্রমে সহযোগিতা করেন প্রোগ্রাম চেয়ারম্যান পি পি মো: আতিকুর রেজা চৌধুরী, ফার্স্ট জেন্টলম্যান মোঃ আবুল কালাম ও তানজিনা আক্তার।
পরে ক্লাব সেক্রেটারি রিপোর্ট প্রদান করেন ও পি পি শাহ জামাল আহমেদ ভোট অফ থ্যাংকস জানান ও সভাপতি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন ।
রোটারি ক্লাব সিলেট মিডটাউন, সেলীনা আক্তার চৌধুরী, ইশতিয়াক এ জামান, RIPSA টিম, রোটারি ক্লাব অনুষ্ঠান, সিলেট সংবাদ, দক্ষিণ সুরমা রাজ প্রাঙ্গণ, ফ্যামিলি ডে, অ্যাওয়ার্ড গিভিং, রোটারি ক্লাব সিলেট