বাঁশির অপেক্ষা, শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ
সিলেটে উৎসবের আমেজ, শেষ সময়ে জমে উঠেছে জার্সির বাজার
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৮:১০ অপরাহ্ন
শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ ফুটবল উপভোগের সুযোগ করে দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয়টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা যাতে একসঙ্গে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারেন, সেজন্য ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে আধুনিক প্রজেক্টর ও বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে ড. মো. খায়রুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ক্রীড়ার সবচেয়ে বড় আসর উপভোগ করতে পারবে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সব সময়ই বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস কাজ করে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, গভীর রাত কিংবা ভোরের ম্যাচগুলোও হলে একসঙ্গে বসে বড় পর্দায় দেখার সুযোগ তৈরি হওয়ায় ক্যাম্পাসে বিশ্বকাপের আমেজ আরও বাড়বে।
উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১টায় আজতেকা স্টেডিয়াম-এ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২৩তম ফিফা বিশ্বকাপ ২০২৬।
শাবিপ্রবি, বিশ্বকাপ ফুটবল ২০২৬, বড় পর্দা, আবাসিক হল, শিক্ষার্থী।