০১ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ধর্মপাশায় পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের চন্দ্রসোনারথাল হাওরের গাগলাখালি বাঁধের স্লুইচগেট–সংলগ্ন এলাকায় পানিতে ডুবে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।


নিহত ওই শিশু জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের ওয়ারিদ মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে শরিফ কয়েকজন সমবয়সী বন্ধুকে নিয়ে গাগলাখালি বাঁধের স্লুইচগেট–সংলগ্ন এলাকায় মাছ ধরতে যায়। বিকেল তিনটার দিকে পানির স্রোতে তারা তলিয়ে যায়।


খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। এ সময় এক শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও শরিফ নিখোঁজ ছিল।


পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।


জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শিশু, পানিতে ডুবে মৃত্যু, ধর্মপাশা, জয়শ্রী, চন্দ্রসোনারথাল হাওর, স্লুইচগেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ