শাবিপ্রবিতে নটরডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ১০:২০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ অ্যাসোসিয়েশন,শাবিপ্রবির নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত ফ্রেশার্স ওয়েলকাম ও অ্যালামনাই মিট ২০২৬ শীর্ষক এ অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আব্দুল মালেক, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মনির হোসাইন, সহকারী অধ্যাপক আমজাদ পাটোয়ারী, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (কেমিক্যাল) মো. জুলকারনাইন জুলফিকার, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. বাহাউদ্দিন সিকদার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নবী জুয়েল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শাদমিম হাসান সিফাত, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক মোহাইমেনুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাফিস সাজদিক জিম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মঈন উদ্দিন।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ রেজা সেলিম বলেন, এই সংগঠন নটরডেমিয়ানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি পর্ব, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।