বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে? জানালো এআই
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক সুবিধা ঘোষণা করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন। আর্জেন্টিনার খেলার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে দলটির সমর্থকেরা বিনা মূল্যে দাঁত ও মুখের রোগসংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবায়ও বিশেষ ছাড় পাবেন তারা।
গত ৫ জুন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ডা. শরীফ হোসাইন। তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।
ঘোষণায় বলা হয়েছে, আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে এলে রোগীরা এ সুবিধা পাবেন। খেলার দিনগুলোতে তাদের জন্য বিনামূল্যে পরামর্শসেবা এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।।।
ডা. শরীফ হোসাইন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের অংশ হিসেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার মতে, খেলাধুলা মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে।
তিনি বলেন, “একজন চিকিৎসক হিসেবে মানুষের সুস্থতা নিশ্চিত করা আমার দায়িত্ব। একই সঙ্গে আমি চাই মানুষ সুন্দর ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বাঁচুক। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।”
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন সময় ব্যবসাপ্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নানা ধরনের অফার দেখা গেলেও একজন চিকিৎসকের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ তুলনামূলকভাবে বিরল। তাই বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে উদ্যোগটিকে খেলাধুলার প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ হিসেবে দেখছেন। তাদের মতে, এমন উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করে।
আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিশেষ সুবিধা, ডা. শরীফ হোসাইন , তাহিরপুরের চিকিৎসক, সুনামগঞ্জ সংবাদ, আর্জেন্টিনা সমর্থক , ডেন্টাল চিকিৎসা , ফ্রি ডেন্টাল পরামর্শ