০৬ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদ

প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে শনিবার (৬ জুন) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের পর আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।


পূর্বাভাসে বলা হয়, সিলেটের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা রেকর্ড করা হয়েছে ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে আগামীকাল রোববার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেট তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি, সিলেট সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ