বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৫ জুন, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন
শিশু-কিশোরদের মেধা যাচাইয়ের প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলায় সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেছে তাহিরপুরের শুভশ্রী সরকার। এই সাফল্যের মধ্য দিয়ে সে সিলেট বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
আগামীকাল শনিবার (৬ জুন) সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে শুভশ্রী।
শুভশ্রী সুনামগঞ্জ শহরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামে। তার বাবা প্রভাকর সরকার বর্তমানে জেলা জজ আদালতে নাজির (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন।
এর আগেও শুভশ্রী তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (ক-শাখা) রবীন্দ্রসংগীত বিভাগে সে সারাদেশে তৃতীয় স্থান অর্জন করে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছিল।
শুভশ্রীর বাবা প্রভাকর সরকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে জেলা জজ আদালতে নাজির (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন।
শুভশ্রী সরকার, মার্কস অলরাউন্ডার, তাহিরপুর, সুনামগঞ্জ, সংগীত প্রতিযোগিতা