হবিগঞ্জে ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ঘিরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অন্তত ২০
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ২:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত মিতা বেগম হত্যা মামলার এক পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢোলাখাল শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির নাম খাদিজা বেগম (২৩)। তিনি দিরাই উপজেলার নতুন বাগবাড়ী এলাকার বাসিন্দা এবং মামলার প্রধান আসামি টিটু মিয়ার স্ত্রী।
র্যাব-৯ জানায়, গত ২৯ মে সন্ধ্যায় দিরাই উপজেলার বাগবাড়ি (কান্দাহাটি) এলাকায় টাকা-পয়সা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ভুক্তভোগী মিতা বেগমের ফুপাতো ভাই উজ্জল মিয়া তাঁর পাওনা সাড়ে সাত হাজার টাকা চাইতে গেলে অভিযুক্ত অলি মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন মিলে উজ্জল মিয়াকে লাঠিসোটা দিয়ে মারধর করেন।
এ সময় উজ্জল মিয়ার চিৎকার শুনে মিতা বেগম ও তাঁর মা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিতা বেগমের চিৎকার শুনে তাঁর মা এগিয়ে গেলে দেখতে পান, অভিযুক্তরা মিতা বেগমকে মারধর করে ঘরের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করছেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা মিতা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে টিটু মিয়া হাতে থাকা গাছের ডাল দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে রাত ১২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
অপরাধ, র্যাব, সিলেট, সুনামগঞ্জ, মিতা বেগম