২৫ মে ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

সিলেটে আজ কবি নজরুলের শতবর্ষ স্মরণোৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ মে, ২০২৬ ১:১৭ অপরাহ্ন


‘সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব’ আজ। নগরের বালুচর শিল্পকলা একাডেমিতে রোববার (২৪ মে) বিকাল সাড়ে ৪টায় কবি কাজী নজরুল ইসলামের সিলেট তথা সিংহবাড়ি আগমনের শতবর্ষ ও ১২৮তম জন্মজয়ন্তী পালিত হবে। অনুষ্ঠানের আয়োজক সিংহবাড়ির সংগঠন ‘ উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ, সিলেট’।

অনুষ্ঠানে শিল্প-সাহিত্য-সংস্কৃতি, রাজনৈতিক ব্যক্তি ও বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন। দুই পর্বে সাজানো অনুষ্ঠানে প্রথম পর্বে থাকবে উদ্বোধনী সংগীত, শুভেচ্ছা বক্তব্য, দলীয় ও একক সংগীত পরিবেশনা, নৃত্য ও আবৃত্তি। দ্বিতীয় পর্বে রয়েছে সিংহবাড়ির কৃতী সন্তান বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইংল্যান্ড প্রবাসী ড. শর্মিলা সেন উর্মির ‘পরদেশি বঁধুয়া’ শিরোনামে এক ঘন্টার নজরুল সংগীত পরিবেশনা।

১৯২৬ ও ১৯২৮ সালে কবি কাজী নজরুল ইসলাম সিলেট আসেন। ১৯২৬ সালে অসুস্থ অবস্থায় তিনি যখন সিলেটে অবস্থান করেন, তখন সিংহবাড়ির সদস্যদের আন্তরিক সেবা ও ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। সেই সম্পর্কের উজ্জ্বল সাক্ষী হয়ে আছে সিংহবাড়ির কন্যা লীলাবতী মজুমদারের উদ্দেশে লেখা কবির হৃদয়ছোঁয়া কবিতা।

অনুষ্ঠানে শনিবার বিকাল ৫টায় সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সিংহবাড়ির সদস্য ও আয়োজক সংগঠক ‘উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদের কর্মকর্তারা মতবিনিময় করেন। সভায় সিংহবাড়ির সন্তান ও স্মৃতি পরিষদের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন সাংবাদিকসহ সিলেটের সব সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

সিলেট, কাজী নজরুল ইসলাম, সিংহবাড়ি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ