তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ মে, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
কুরবানির ঈদকে সামনে রেখে শখ করে কেনা তিনটি গরু ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত স্বস্তি ফিরিয়েছে ঢাকা মহানগর পুলিশের বংশাল থানা। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের তিনটি কুরবানির গরু।
পুলিশ জানায়, গত ২০ মে রাতে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে তিনটি গরু একটি পিকআপে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরদিন ভোররাত আনুমানিক ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর নবীনগর থানায় অভিযোগে করা হলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালায় বংশাল থানা পুলিশের একটি দল। অভিযানে ছিনতাইকৃত তিনটি গরুই উদ্ধার করা হয়।
পরে উদ্ধার হওয়া গরু প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশের দ্রুত পদক্ষেপ, আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বংশাল থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঈদকে সামনে রেখে পশুবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নজরদারিও জোরদার করা হয়েছে।
সিলেট, কোরবানি, ঈদ, ছিনতাই, গরু