তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যুর ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ২৩৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২২ মে) সকালে নগরের তোপখানা এলাকায় এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় ছুরিকাঘাতের শিকার হন র্যাব সদস্য ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর নগরজুড়ে বিশেষ অভিযান চালায় এসএমপি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার (২৩ মে) সকাল আটটা পর্যন্ত আরও ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ২৩৩ জনে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে নগরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১০০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, দালাল, ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।
সিলেট, মেট্রোপলিটন পুলিশ, আটক