তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
সিলেটে এবার ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) রাতে সদর উপজেলার গোপাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। গ্রেপ্তারকৃতরা হলেন সালমান শাহ (৩২) ও আলী হোসেন।
পুলিশ জানায়, ঘটনার সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ধর্ষণের অভিযোগ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন ভুক্তভোগীর দূরসম্পর্কের চাচা। ওই ব্যক্তির মাধ্যমে আরেক অভিযুক্তের সঙ্গে কিশোরীর পরিচয় ও যোগাযোগ তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিলেট, ধর্ষণ, আটক