সুনামগঞ্জে ফটোগ্রাফারের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৭:০১ অপরাহ্ন
সিলেটে সাঁড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও সন্দেহভাজন ব্যক্তিসহ মোট ৫৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৯টি যানবাহন জব্দ করা হয়েছে।
বুধবার (২০ মে) এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৯ মে ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার ১০ জন আসামি, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অন্যদিকে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চোরাচালানকৃত ৯২৪ পিস বেনজু চকলেট ও ৬০০ পিস কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে।
এসএমপির ট্রাফিক বিভাগ জানায়, গত ১৯ মে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৯টি যানবাহন জব্দ করা হয়েছে।
মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ২৪টি সিএনজি, ৪৫টি মোটরসাইকেল ও ৩টি অন্যান্য যানবাহন। জব্দ করা হয়েছে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকার, ১৮টি সিএনজি, ৪০টি মোটরসাইকেল ও ৮টি অন্যান্য যানবাহন।
এদিকে, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ২০ মে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও একটি অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং ৫ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে আরও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটে সাঁড়াশি অভিযান, সিলেটে গ্রেপ্তার, ট্রাফিক মামলা সিলেট, সিলেট সংবাদ