সুনামগঞ্জে ফটোগ্রাফারের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ব্যাংকের টাকা বহনকারী কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে হিরা মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের খাদিম এলাকার বিআরটিসি মীর মহল্লা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের দুই কর্মী হাজি মো. আলী ও সাফওয়ান আহমদ। পরে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে টাকা নিয়ে রওনা হন।
পথে পৌর এলাকার দাড়িপাতন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে দুই কর্মীকে জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ১৪ মে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হিরা মিয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গোলাপগঞ্জ, ডাকাতি, সিলেট ডাকাতি, ব্যাংকের টাকা ডাকাতি