ছাতকে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে সৌদি আরবে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি মক্কার একটি কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
মক্কা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাল কাগজপত্র ব্যবহার করে মক্কায় প্রবেশের সময় একটি চেকপোস্টে সৌদি পুলিশের হাতে আটক হন মুকিব। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা করেছে মক্কা পুলিশ।
জানা গেছে, টানা নয় দিন পুলিশ হেফাজতে রাখার পর শনিবার (১৬ মে) তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে তার জামিন চেয়ে আবেদন করা হলেও সৌদি কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে সৌদি আরবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সৌদি আরব বিএনপির সভাপতি ও দলটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি সেখানে একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত। দেশে সরকার পরিবর্তনের পর সম্প্রতি তাকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
হবিগঞ্জ, মধ্যপ্রাচ্য, হবিগঞ্জ, জেলা পরিষদ, সৌদি আরব, আটক