১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

শান্তিগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম ধ্বংস

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ৪:১১ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযানে প্লাস্টিক দিয়ে তৈরি মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম (কিরণমালা) ধ্বংস করা হয়েছে। মাছের বংশবিস্তারে সহায়তা করতে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার দেখার হাওরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।

অভিযানকালে মাছ ধরার ৯০০টি নিষিদ্ধ কিরণমালা জব্দ করা হয়। পরে সেগুলো শান্তিগঞ্জের সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে ধ্বংস করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। পাশাপাশি বিকল্প পেশায় জেলেদের উদ্বুদ্ধ করার কথাও জানান তিনি।

মাছের প্রজনন বৃদ্ধিতে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কিরণমালা, ধ্বংস অভিযান, সুনামগঞ্জ মাছ ধরা, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, নিষিদ্ধ জাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ