দুই পক্ষের দ্বন্দ্বে ইজারা হয়নি বিশ্বম্ভরপুরের তিনটি পশুর হাট
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উজেলার বাগবেড়, চিনাকান্দি, বিশ্বম্ভরপুর (সদর) বাজার ইজারা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার ১২ মে তারিখ নির্ধারন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যার জন্য সকালে ইজারা নিতে আগ্রহী সবাই ২ লক্ষ টাকা জামানত দিয়ে দিয়ে ইজারায় অংশ নেন। কিন্তু বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনও পদক্ষেপ না নিয়ে হল রুমের পেছনের দরজা দিয়ে চলে যান এবং ইজারা প্রদান স্থগিত করে দেন।
গণ্ডগোল থামাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান পুলিশকেও কোনও নির্দেশনা দিতে দেখা যায় নি। পরে আর কোনও বাজার ইজারা হয়নি।
ইজারা প্রদান শুরু হওয়ার আগে বাগবেড় বাজার ইজারা কার নামে হবে এ নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বর্তমান ইজারাদার গিয়াস উদ্দিনসহ অন্যরা।
এতে মতানৈক্য দেখা দিলে বিএনপি থেকে বহিস্কৃত মোহন মিয়া বাচ্ছু ও শামিম আহমদের নেতৃত্বে তাদের লোকজন নিয়ে বর্তমান ইজারাদার গিয়াস উদ্দিনের উপর হামলা করা হয়। এ সময় বাচ্ছুর লোকজন গিয়াস উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ইজারায় অংশ নিতে আসাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিক ভাবে বিএনপি নেতা নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার আলম পরিস্থিতি সামলে নেন।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, আপাতত বাজারে খাস আদায় চলছে। আমরা ইজারা বিজ্ঞপ্তি দিবও। বিজ্ঞপ্তি দেয়া হলে পরে ইজারা সম্পন্ন হবে।
উল্লেখ্য,বর্তমানে বাগবেড় ও চিনাকান্দি গরুর হাটে কাশকালেকশন করছেন পলাশ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা একেএম সাব্বির সহ অফিসের কর্মকর্তারা।
সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর, ইজারা, পশুর হাট