১২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে পিএইচএমআর স্কলারশিপ পেলেন নৃবিজ্ঞানের ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের মেধাবী চার শিক্ষার্থীকে এ বছরের ‘পিটার হোরে ও মুশতাক রহমান (পিএইচএমআর) স্কলারশিপ’ প্রদান করা হয়েছে। 


সোমবার (১১ মে) আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়।

 

এ বছর এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী চৌধুরী আনিকা ফারাহ ও রত্নজিৎ দাশ দুর্জয় এবং ২৯তম ব্যাচের শিক্ষার্থী হৃষিতা সাহা রায় ও ফখরুল আমিন। তাদের অসামান্য একাডেমিক ফলাফল এবং মেধার স্বীকৃতিস্বরূপ এই বৃত্তি প্রদান করা হয়েছে।

 

পিএইচএমআর স্কলারশিপের জুরি বোর্ডের সদস্য অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, পিএইচএমআর ট্রাস্টি বোর্ডের নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে এ বছর দুই ভিন্ন ব্যাচ থেকে চারজনকে শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। ২০১৭ সালে প্রবর্তিত এই স্কলারশিপটি মূলত শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী মুশতাক রহমান এবং ড. পিটার হোরের উদ্যোগে পরিচালিত হয়। প্রতি বছর মেধাবী ও বিশেষ ক্যাটাগরিতে যোগ্য শিক্ষার্থীদের এই আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, নৃবিজ্ঞান বিভাগ, পিএইচএমআর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ