১০ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ১২ ঘণ্টায় ৪৮ দশমিক ৬ মি.মি বৃষ্টিপাত, বজ্র-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

গত ১২ ঘণ্টায় সিলেটে ৪৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রোববার (১০ মে) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে প্রকাশিত সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে পূর্ববর্তী ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

 

একই সময়ে সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা ছিল এবং বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে।

 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বিভাগের এক বা দুই জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

এদিকে, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেটে বৃষ্টিপাত, ৪৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি, সিলেট আবহাওয়া, সিলেট আবহাওয়া অফিস, সিলেটে বৃষ্টির পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ