২০ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / মামলা

বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত ৪৫ জন ছাত্রলীগ নেতাকর্মীর নামে মামলা

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে ১৫ আগষ্ট মিছিল করায় সন্তাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 


বুধবার (১৯ আগষ্ট) থানার এসআই শ্রী বাবুল সিংহ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং -১৬। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি,সম্পাদক,সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 


মামলায় আসামিরা হলেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম (রুকন), সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন,সহসভাপতি শামীম আহমদ, কয়েছ আহমদ,তাহের আহমদ সামি,জুমন মিয়া,যুগ্ম সম্পাদক, রেজাউল ইসলাম,নাহিদ আলী,ইমরান আহমদ,ইমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ আছলাম,নয়ন মিয়া,শেখ সালমান, সাব্বির আহমদ, আবদুল হাকিম, রিংকু মল্লিক,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম অনি মাহবুবুর রহমান প্রচার সম্পাদক পারভেজ আহমদ ও মামুন মিয়া। 


মামলার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবর রহমান জানান, এই মামলায় এজাহার নামীয় একজন নয়ন মিয়া কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ছাত্রলীগ, মামলা, গ্রেপ্তার, পুলিশ, বিশ্বনাথ, ১৫ আগষ্ট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ