সঠিক দিকনির্দেশনাই শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৭ মে, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদল কর্তৃক উপাচার্য বরাবর প্রদানকৃত এক স্মারকলিপিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবিপ্রবি ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৭ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক নামিয়ে দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ছাত্রশিবির আগে থেকেই জানিয়ে আসছে। তবে ছাত্রদল এই ঘটনার সুষ্ঠু তদন্তের চেয়ে ছাত্রশিবিরকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে বেশি আগ্রহী বলে তারা মন্তব্য করেন। ছাত্রদলের দেওয়া স্মারকলিপিতে ছাত্রশিবিরকে জড়ানোর এই অপচেষ্টাকে ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তারা ক্যাম্পাসে গঠনমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। বিপরীতে, ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, সিট দখল এবং সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ উঠেছে বলেও তারা বিবৃতিতে দাবি করেন। তারা মনে করেন, ছাত্রদল নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে অপপ্রচার চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
নেতৃবৃন্দ জানান, মিথ্যাচার ও দোষারোপের রাজনীতি শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা ছাত্রদলকে উস্কানিমূলক রাজনীতি পরিহার করে গঠনমূলক চর্চায় ফিরে আসার আহ্বান জানাই।" একইসঙ্গে এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও তারা আহ্বান জানান।
এর আগে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২০২৪ সালে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শাবিপ্রবি, ছাত্রশিবির, ছাত্রদল, স্মারকলিপি, ক্যাম্পাস রাজনীতি