সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত ঝুঁকি নেওয়ার সক্ষমতা: শাবিপ্রবি উপাচার্য
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৭ মে, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আইন ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। মনোনীত সদস্যরা হলেন বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা।
গত সোমবার (৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক’ এই মনোনয়ন প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নব মনোনীত দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সিলেট, সিকৃবি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়