জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের একটি মামলায় কারাবন্দী তিন আওয়ামী লীগ নেতাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত আদালতের বিচারক।
শনিবার (২৪ মে) দুপুরে দ্রুত বিচার আদালত সিলেটে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, আওয়ামী লীগ সদস্য শিহাব উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমনের বিরুদ্ধে রিমান্ড শুনানি হয়। এ সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল আসামিদেরকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে গত সপ্তাহে মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন আদালতের কাছে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিহাব উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান। পরে বিচারক শনিবারে রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ৫ আগস্ট পরবর্তী সময়ে জকিগঞ্জ থানায় একটি মামলা ও দ্রুত বিচার আদালত সিলেটের নির্দেশে থানায় আরও ৩টি মামলা নথিভুক্ত হয়। ওই চার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রায় হাজারো মানুষ আসামি রয়েছেন। আসামিদের অনেকেই ইতোমধ্যে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন।
জকিগঞ্জ মামলা, আওয়ামী লীগ নেতাদের রিমান্ড, বৈষম্যবিরোধী আন্দোলন হামলা