এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২৭ বর্ষের কমিটি গঠন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে লবীব আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বদরুল আমিন দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম এবং প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে ওলিউর রহমানকে মনোনীত করা হয়েছে।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ এবং এস.এম. আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন।
এর আগে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ এবং সংগঠনের সাবেক সভাপতি ইমরান ইমন।
এমসি কলেজ, রিপোর্টার্স ইউনিটি, লবীব আহমদ, বদরুল আমিন, সিলেট ক্যাম্পাস সাংবাদিকতা