মিস্টার বিস্টের ‘বিস্ট গেমস’ এর ফাইনালে হবিগঞ্জের সাদী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি-২০২৬ পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সিলেটের একজনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সিলেট বোর্ডের চার জেলায় মোট ৮৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরিক্ষার তৃতীয় দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৩১৪ জন। এর মধ্যে ৭১ হাজার ৪৮৩ জন পরীক্ষায় অংশ নেন।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলমান পরীক্ষায় সিলেট জেলায় ৯৪টি কেন্দ্রে ২৮ হাজার ৮২৩ জনের মধ্যে ২৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সুনামগঞ্জ জেলায় ৪৫টি কেন্দ্রে ১৪ হাজার ৮৩৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৬২৫ জন। এ জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২১২ জন।
এদিকে, হবিগঞ্জের ৪৯টি কেন্দ্রে ১২ হাজার ৯৯৪ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯১ জন এবং মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্রে ১৫ হাজার ৬৬০ অনুপস্থিত ১৪৮ জন অনুপস্থিত ছিলেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, তৃতীয় দিনের পরীক্ষা চার জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে অসদুপায় অবলম্বনের দায়ে সিলেট জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এসএসসি ২০২৬, সিলেট বোর্ড, ইংরেজি প্রথম পত্র, পরীক্ষার্থী অনুপস্থিত, শিক্ষা খবর