ঈদের ছুটিতে চা-বাগানের হাতছানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৩ মে, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ন
সিলেট বিভাগে গত কয়েকদিনের মতো আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস থাকলেও বন্যার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে যে সিলেটে গত দুইদিনের মতো আগামী দুইদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে শুক্রবার প্রকাশিত এক বুলেটিনে এফএফডব্লিউসি জানাচ্ছে সিলেট অঞ্চলের প্রধান প্রধান নদ-নদীর পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে এবং আপাতত বন্যার কোন সম্ভাবনা নেই।
এফএফডব্লিউসির তথ্যমতে, সুরমা নদীর পানি শুক্রবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় কানাইঘাট পয়েন্টে ২২ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়েছে। তবে একই সময়ে সুনামগঞ্জ পয়েন্টে ১৪ সেন্টিমিটার এবং ছাতকে ৫ সেন্টিমিটার পানি কমেছে।
সুরমা নদীর সিলেট ও সুনামগঞ্জের সকল পয়েন্টেই এখনো বিপদসীমার চেয়ে ২০০ থেকে ৩০০ সেন্টিমিটার নিচে রয়েছে।
কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদে ৬৯ সেন্টিমিটার এবং বিয়ানীবাজারের শেওলায় ৫৬ সেন্টিমিটার বেড়েছে। তবে এই দুই পয়েন্টে নদী এখনো বিপদসীমার চেয়ে ৪০০ সেন্টিমিটারেও নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে মনু, খোয়াই, ধলাই, যাদুকাটা, বাউলাই ও সোমেশ্বরী নদীর পানি কমেছে এবং সবগুলোই বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত চব্বিশ ঘন্টার তথ্য বিশ্লেষণ করে এফএফডব্লিউসি আরও জানায় যে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বিগত দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে এসেছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগের সময়ের ১২৪ মিলিমিটারের তুলনায় অনেক কম।
দেশীয় ও বিদেশী আবহাওয়া মডেল অনুযায়ী এফএফডব্লিউসি জানাচ্ছে যে আগামী তিন দিনে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে নদ-নদীর পানির স্তর আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকবে এবং পরে তা কমতে শুরু করবে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানান, "বৃষ্টিপাতের চলমান যে অবস্থা, তা আগামী দুয়েকদিন অব্যাহত থাকবে। তারপর সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।"
সিলেট বৃষ্টি, বন্যা পূর্বাভাস, সিলেট, সুরমা নদী, পানি স্তর,