হবিগঞ্জে প্রবেশে বাধা এনসিপি নেতাদের
শ্রীমঙ্গলে ব্যারিকেড ভেঙে গিয়ে বাহুবলে আটকা, পুলিশ ফাঁড়িতে বসে মামলার প্রস্তুতি
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘শিক্ষাখাতে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। আমরা শিক্ষার বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত নিয়ে যেতে চাই। অবকাঠামো থেকে শুরু করে প্রযুক্তি যেখানে পরিবর্তন প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় সব ধরনের পরিবর্তন আনার কার্যক্রম চলছে।’
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেটের জৈন্তাপুর মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রবর্তন, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠগ্রহণ, লেখা এবং গণিতের ভিত্তিমূলক দক্ষতা বাড়াতে নতুন মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে সরকারি কিংবা বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকেই কঠোরভাবে সরকারি নীতিমালা ও মানদÐের আওতায় কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, কর্মদক্ষতার মূল্যায়ন (কেপিআই) এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি জানান, নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তাদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করা হবে এবং অবহেলার প্রমাণ পেলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রতিমন্ত্রী জৈন্তাপুর মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌছালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাঁশিয়া স¤প্রদায়ের ক্ষুদে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী খাঁশিয়া পান-সুপারির মালা পরিয়ে তাঁকে বরণ করে নেয়। বিদ্যালয়টি বিশেষভাবে পরিচিত, কারণ এখানে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী খাঁশিয়া স¤প্রদায় ও চা-শ্রমিক পরিবারের সন্তান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের পাঠদানে অংশ নেন, তাদের সঙ্গে হাসি-আনন্দের পরিবেশে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়া ও শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল আলিম, সিলেট বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী এবং সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমিক ও গণ শিক্ষামন্ত্রী, সিলেট, ববি হাজ্জাজ