দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ১:০৩ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আব্দাল মিয়া (৫০) নামে এক ইটভাটার মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের ভূগলী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দাল মিয়া ওই গ্রামের ওয়াছ উল্লাহর ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন ইটভাটার মালিক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি অংশে গ্রিলের সঙ্গে আব্দাল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে তারা পুলিশে খবর দিলে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ, বাহুবল, ভূগলী গ্রাম, আব্দাল মিয়া, ইটভাটার মালিক, ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাহুবল থানা, হবিগঞ্জ সদর হাসপাতাল