২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) কলেজ ক্যম্পাসসহ মোট চারটি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৭ হাজার ২১৪ জন অংশগ্রহণ করেন, যা আবেদনকারী শিক্ষার্থীর ৮৬ শতাংশ। পাশাপাশি অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৭৪ জন শিক্ষার্থী।
কর্তৃপক্ষ জানায়, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নেন। এ বিভাগে ৪ হাজার ৬৪১ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং ৮০৮ জন অনুপস্থিত ছিলেন।
মানবিক বিভাগে ৩ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫৭ জন উপস্থিত ছিলেন। এ হিসেবে এ বিভাগে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৯ জন।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা শাখার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন অংশগ্রহণ করেন এবং ২৭ জন অনুপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, এ বছর কলেজ ক্যাম্পাসের পাশাপাশি আরও তিনটি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসি কলেজ কেন্দ্রে সর্বোচ্চ ৪ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৭ জন উপস্থিত ছিলেন।
একইভাবে মিরাবাজার জামেয়ায় ১ হাজার ৪৪০ জনের মধ্যে ১ হাজার ২৬৭ জন, হাতিম আলী কেন্দ্রে ১ হাজার ৪৬০ জনের মধ্যে ১ হাজার ২০০ জন এবং আল-আমিন জামেয়ায় ৮৩০ জনের মধ্যে ৬৭০ জন পরীক্ষায় অংশ নেন।
ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বহিষ্কারের ঘটনাও ঘটেনি।
এমসি কলেজ ভর্তি পরীক্ষা, সিলেট শিক্ষা সংবাদ, অনার্স ভর্তি ২০২৫, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি, শিক্ষার্থী উপস্থিতি