জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৩ মে, ২০২৫ ১:১১ পূর্বাহ্ন
বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, 'স্কাউট আন্দোলন একটি শতবর্ষী বিশ্বব্যাপী গতিশীল আন্দোলন। শিশু-কিশোরদের মেধা ও নেতৃত্ব বিকাশে এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই সংগঠন আরও এগিয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্কাউট কার্যক্রমকে আরও গঠনমূলক ও সময়োপযোগী করতে হবে। মাল্টিপারপাস ওয়ার্কশপ এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউট লিডার মোহাম্মদ আক্তার হোসেন এএলটি। ওয়ার্কশপ সঞ্চালনা করেন জেলার সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুজ্জামান, জেলা স্কাউট কমিশনার জেসমিন বেগম এএলটি, আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) ডা. মো. সিরাজুল ইসলাম এলটি, জেলা সহকারী কমিশনার মো. জাহেদুল আম্বিয়া কার্জন, ওসমানীনগর উপজেলা কমিশনার মো. শামসুল আলম এবং সদর উপজেলা সম্পাদক মো. খলিলুর রহমান।
ওয়ার্কশপে সিলেট জেলার ১৩টি উপজেলার সম্পাদকবৃন্দ ২০২৪-২৫ অর্থবছরের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের পরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা শেষে তা চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ স্কাউটস সিলেট, সিলেট স্কাউট ওয়ার্কশপ, মাল্টিপারপাস ওয়ার্কশপ সিলেট,