সিলেটে হোটেল দখলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ মে, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল জব্বারকে (৫২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২২ মে) রাতে ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানা পুলিশ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল জব্বারকে ছাতক থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে সুনামগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার, পুলিশ ও র্যাব, শান্তিগঞ্জ