২৫ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

ফিফা বিশ্বকাপ-২০২৬

ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-স্কটল্যান্ড

ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

ছবিঃ শাবিপ্রবিতে ব্রাজিল-হাইতির ম্যাচ উপভোগে শিক্ষার্থীরা। সিলেট ভয়েস

ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। আর সেই আসরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ মানেই বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর বাড়তি আগ্রহ।

 

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

 

গ্রুপ পর্বের এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে সেলেসাওরা।

 

অন্যদিকে স্কটল্যান্ডও প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে যায়। ফলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলের বিপক্ষে ভালো ফলের বিকল্প নেই তাদের।

 

ব্রাজিলের আক্রমণভাগে তারকাদের উপস্থিতি এবং সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী সমর্থকেরা। তবে স্কটল্যান্ডও চমক দেখানোর সামর্থ্য রাখে। তাই ম্যাচটি নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

 


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

ব্রাজিল, স্কটল্যান্ড, ফিফা বিশ্বকাপ, গ্রুপ সি, ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ