ভাষা ও সাহিত্য গবেষক ড. সফিউদ্দিন আহমদ স্মরণসভা শনিবার
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাংলা সন ১৪৩৩ বরণ করে নিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজন করেছে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। পরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর বাজার ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে ৯টা ৩মিনিটে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং এর ঠিক তিন মিনিট পরেই বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রায়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও অংশ নিয়েছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর এলাকায় সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়ে পুরো এলাকা এক আনন্দঘন জনসমুদ্রে পরিণত হয়। শোভাযাএায় অংশগ্রহণ করেন, জগনাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতউল্লাহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহব্বায়ক আবু হুরায়রা মাস্টার, বিএনপি নেতা আব্দুল কাদির,যুবদল নেতা শামিম আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাবে কার্যকরী পরিষদের সদস্য কাল বেলা জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব প্রমুখ।
বর্ষবরণ, শোভাযাত্রা, জগন্নাথপুর, সুনামগঞ্জ