১৫ এপ্রিল ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

রোটারি ইন্টারন্যাশনালের বৈশাখী উৎসব, দিনব্যাপী অনুষ্ঠানে যা যা থাকছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন


পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটে রোটারি ইন্টারন্যাশনালের রিপশা টিম, ডিস্ট্রিক্ট-৬৫ ও জোন-১ এর আয়োজনে মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ১১টা থেকে অতিথি ও অংশগ্রহণকারীদের আগমন এবং নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সাড়ে ১১টায় শুরু হবে উদ্বোধনী পর্ব। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত এবং রোটারি ইনভোকেশন পরিবেশিত হবে। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করবেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখবেন এবং প্রধান অতিথির উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হবে।

দুপুর ১২টা থেকে শুরু হবে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হবে। পরে দুপুর দেড়টা থেকে অনুষ্ঠিত হবে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।

বিকেল আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকসংগীত, নাটিকা এবং ঐতিহ্যবাহী পোশাকে ফ্যাশন শো পরিবেশিত হবে।

বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী পর্ব, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে। এরপর সংক্ষিপ্ত সমাপনী আয়োজনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

পহেলা বৈশাখ, সিলেট বৈশাখ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ইলিশ, নববর্ষ উদযাপন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ