১৫ এপ্রিল ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

নববর্ষ উদযাপনে প্রস্তুত সিলেট: নগরজুড়ে বৈশাখী আয়োজনের ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৪:১০ অপরাহ্ন


বাংলা বছরের প্রথম দিনকে কেন্দ্র করে সিলেট নগরে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। পহেলা বৈশাখ উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে প্রস্তুত সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন। মঙ্গলবার দিনভর চলবে গান, নাচ, আবৃত্তি আর শোভাযাত্রার আয়োজন।

শহরের বিভিন্ন স্থানে আলাদা আলাদা উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘আনন্দলোক’-এর উদ্যোগে সকাল থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, যা চলবে দুপুর পর্যন্ত।

ব্লু বার্ড স্কুল মাঠে ‘শ্রুতি, সিলেট’ আয়োজন করেছে দিনব্যাপী অনুষ্ঠান। ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হবে এ আয়োজন, যা বিকেল পর্যন্ত চলবে। অন্যদিকে চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে ‘চারণ, সিলেট’ আয়োজন করছে আরেকটি বৈশাখী উৎসব।

কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ প্রাঙ্গণেও থাকছে আলাদা আয়োজন। শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজ-এ নববর্ষ উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব স্থান হয়ে উঠবে প্রাণবন্ত।

এর আগে চৈত্রের শেষ বিকেলে নগরের চাঁদনীঘাটে বর্ষবিদায়ের অনুষ্ঠান করছে সম্মিলিত নাট্য পরিষদ। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন।

এদিকে নগরজুড়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, পহেলা বৈশাখকে পালনের সিলেট নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এছাড়া পুলিশের পাশাপাশি এদিন মাঠে সাদা পোষাকে ও গোয়েন্দা পুলিশও মাঠে থাকবেন।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

পহেলা বৈশাখ, শোভাযাত্রা, নববর্ষ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ