জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ১:০৭ অপরাহ্ন
সিলেট মহানগরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ১১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন তার নিজ ফেইসবুক পেইজে দেয়া তথ্যনুযায়ী, গেল ২৪ ঘন্টায় মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক ব্যবসায়ী ২ জন এবং মেট্রো অধ্যাদেশে ৪৪ জন রয়েছেন। এ সময় নগরের বিভিন্ন এলাকা থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৪০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৭৬টি যানবাহন আটক করা হয়। মামলা দেওয়া যানবাহনের মধ্যে বাস ২টি, ট্রাক ১টি, সিএনজি ৫টি, মোটরসাইকেল ২২টি, প্রাইভেট কার ৫টি এবং অন্যান্য ৫টি রয়েছে। আটক যানবাহনের মধ্যে ট্রাক ২টি, সিএনজি ২৫টি, মোটরসাইকেল ৩২টি, প্রাইভেট কার ৩টি এবং অন্যান্য ১৪টি।
সিলেট, সিলেট মেট্রোপলিটন পুলিশ. অভিযান, আটক