জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
সিলেট মহানগর এলাকায় জব্দ করা ব্যাটারি চালিত অবৈধ যানবাহন রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম ছাড়িয়ে নিতে মালিক ও চালকদের জন্য ৪টি শর্ত আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার (১২ এপ্রিল) জনস্বার্থে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
জারি করা গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, মানবিক বিবেচনায় পূর্বে আটককৃত যানবাহন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও নির্ধারিত শর্ত পূরণ না করলে কোনো যানবাহন ফেরত দেওয়া হবে না।
এসএমপি ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত যানবাহন ছাড়াতে আবেদনকারীদের, ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহানগর এলাকায় ব্যাটারি চালিত যানবাহন না চালানোর অঙ্গীকারনামা প্রদান করতে হবে, আটককৃত রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (১ কপি) জমা দিতে হবে ও ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও মোবাইল নম্বরসহ আবেদন করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শর্তসাপেক্ষে ফেরত নেওয়া এসব যানবাহন যদি পরবর্তীতে আবার মহানগর এলাকায় চালানো হয়, তাহলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট, মহানগর, ইজিবাইক, মিশুক, টমটম, সিলেট মেট্রোপলিটন পুলিশ, এসএমপি